সর্বশেষ আপডেট: [12/09/2025]

আপনাকে স্বাগতম আদ্যপ্রাণ (addopran.com) ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন। অনুগ্রহ করে শর্তাবলী ভালোভাবে পড়ুন।


1. সাধারণ শর্ত

  • এই ওয়েবসাইট পরিচালিত হয় আদ্যপ্রাণ ব্র্যান্ডের মাধ্যমে।
  • আমাদের পণ্যসমূহ মূলত প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত খাদ্যপণ্য (যেমন মধু, ঘি, সরিষার তেল, নারিকেল তেল, বাদাম , বিভিন্ন সিড, মশলা ইত্যাদি)।
  • ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনার বয়স অন্তত ১৮ বছর বা আপনার অভিভাবকের অনুমতি রয়েছে।

2. পণ্যের তথ্য ও মূল্য

  • আমরা যথাসম্ভব সঠিক পণ্যের তথ্য ও ছবি প্রদানের চেষ্টা করি।
  • পণ্যের দাম ও স্টক পূর্ব ঘোষণা ছাড়া পরিবর্তিত হতে পারে।
  • ওয়েবসাইটে প্রদর্শিত রঙ, ছবি বা প্যাকেজিং আপনার ডিভাইস অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে।

3. অর্ডার এবং পেমেন্ট

  • আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করলে সেটি আমাদের বিক্রয় চুক্তির অংশ।
  • অর্ডার করার সময় সঠিক নাম, ঠিকানা এবং যোগাযোগের তথ্য প্রদান করতে হবে।
  • আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সহ অন্যান্য নির্দিষ্ট পেমেন্ট মেথড গ্রহণ করি।
  • পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অর্ডার বাতিল করতে চাইলে, শিপমেন্টের আগে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেতে হবে।
  • এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের Order & Delivery পেজে ভিজিট করুন।

4. ডেলিভারি

  • আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি এবং প্রতিটি থানা শহরে পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি ।
  • ডেলিভারি চার্জ ও সময় আপনার প্রোডাক্টের ওজন এবং লোকেশনের উপর নির্ভর করবে।
  • কোনো কারণে শিপমেন্ট/ডেলিভারি বিলম্ব হলে আমরা আপনাকে জানাবো।

5. রিটার্ন ও রিফান্ড

  • পণ্য ডেলিভারি হওয়ার পর সাথে সাথে চেক করুন।
  • যদি কোনো পণ্য ক্ষতিগ্রস্ত, ভুল বা নিম্নমানের হয়, ডেলিভারি গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
  • শুধুমাত্র গ্রহণযোগ্য কারণ থাকলে আমরা রিটার্ন বা রিফান্ডের ব্যবস্থা করবো।

6. বৌদ্ধিক সম্পত্তি (Intellectual Property)

  • ওয়েবসাইটের সব কন্টেন্ট, ছবি, লোগো ও লেখা আদ্যপ্রাণ এর নিজস্ব সম্পত্তি।
  • আমাদের অনুমতি ছাড়া এগুলো কপি, রিপ্রডিউস বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

7. ব্যবহারকারীর আচরণ

  • ওয়েবসাইটে কোনো স্প্যাম, ভুয়া অর্ডার বা অবৈধ কার্যক্রম করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • এরূপ কোনো কাজ ধরা পড়লে আমরা আইনি ব্যবস্থা নিতে পারি।

8. প্রাইভেসি

  • আমরা আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখি এবং শুধুমাত্র অর্ডার প্রক্রিয়া ও কাস্টমার সার্ভিসের জন্য ব্যবহার করি।
  • বিস্তারিত জানতে আমাদের Privacy Policy পড়ুন।

9. দায় সীমাবদ্ধতা (Liability)

  • প্রাকৃতিক দুর্যোগ, কুরিয়ার বিলম্ব বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে যদি ডেলিভারিতে সমস্যা হয়, সেক্ষেত্রে সমস্যাটি সমাধানের জন্য আমাদের ৭ দিন পর্যন্ত সময়ে দিতে হতে পারে।
  • ওয়েবসাইট/হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ব্যবহারের মাধ্যমে আপনার নিজের ভুলের কারণে সৃষ্ট কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য আদ্যপ্রাণ দায়ী থাকবে না।
  • আদ্যপ্রাণের ওয়েবসাইটে উল্লেখিত মোবাইল নাম্বার ব্যতিত অন্য কোন নাম্বার থেকে কেউ কল দিয়ে কোন তথ্য চাইলে অথবা টাকা চাইলে দিবেন না, এটি সম্পূর্ণ আপনার দায়িত্ব, আদ্যপ্রাণ কোনভাবেই এই দ্বায় গ্রহণ করবে না।

10. শর্তাবলী পরিবর্তন

  • আমরা যেকোনো সময় এই টার্মস এন্ড কন্ডিশন/শর্তাবলী পরিবর্তন করতে পারি।
  • পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হলেই তা কার্যকর হবে।

11. যোগাযোগ

যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: addopran@gmail.com
মোবাইল: 01575-480497
ফেসবুক পেজ: https://www.facebook.com/addopran