সর্বশেষ আপডেট: [12/09/2025]

আমরা চাই আপনি আদ্যপ্রাণ থেকে কেনাকাটায় ১০০% সন্তুষ্ট থাকুন। তবে কোনো কারণে আপনি সন্তুষ্ট না হলে নিচের নিয়ম অনুসারে রিটার্ন বা রিফান্ডের জন্য আবেদন করতে পারেন।


1. রিটার্নের যোগ্যতা

আপনি পণ্য রিটার্ন করতে পারবেন যদি:

  • পণ্যটি ক্ষতিগ্রস্ত বা ভাঙা অথবা ত্রুটিপূর্ণ অবস্থায় পৌঁছায়
  • ভুল পণ্য ডেলিভারি করা হয় (পণ্যের বিবরণ বা ছবির সাথে না মেলে)
  • পণ্যটি ডেলিভারি হওয়ার সময় মেয়াদোত্তীর্ণ থাকে
  • ডেলিভারি করা পণ্য অসম্পূর্ণ /পরিমাণে কম থাকে

গুরুত্বপূর্ণ:

  • পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে
  • পণ্য গ্রহনের ৭ দিনের মধ্যেই পণ্য রিটার্ন করতে হবে
  • পণ্যটি অবশ্যই আসল প্রস্তুতকারকের প্যাকেজিং/বাক্সে ফেরত দিতে হবে। (সেটি যদি সম্ভব না হয় তবে আগে অবহিত করতে হবে)

2. যেসব পণ্য রিটার্নযোগ্য নয়

  • খোলা বা অপরিচ্ছন্ন অবস্থায় রিটার্ন করা খাদ্যপণ্য
  • কাস্টম বা বিশেষ অর্ডারকৃত আইটেম (বিশেষভাবে তৈরি করে নেওয়া আইটেম)
  • দ্রুত পচনশীল আইটেম, যেমন আম, নাড়ু এই জাতীয়

3. রিটার্ন প্রক্রিয়া

  1. ডেলিভারির (প্রোডাক্ট হাতে পাওয়ার) ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন
  2. সমস্যার ছবি বা ভিডিও পাঠান (যদি থাকে)
  3. আমাদের টিম যাচাই করার পর রিটার্ন প্রক্রিয়া শুরু করবে
  4. ডেলিভারি পার্টনার এসে উক্ত পণ্যটি সংগ্রহ করবে অথবা পণ্যটি আপনাকে ডেলিভারি পার্টনারের নিকটস্থ পয়েন্ট/হাবে রেখে আসতে হবে

4. রিফান্ড প্রক্রিয়া

  • রিটার্নকৃত পণ্যটি আমাদের কাছে পৌছালে পণ্য যাচাই করার পর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে
  • প্রক্রিয়া শুরু হওয়ার দিন থেকে রিফান্ড সাধারণত ৩-৭ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হয়
  • ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে রিফান্ড মোবাইল ব্যাংকিং বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে

5. এক্সচেঞ্জ (বদল)

যদি সম্ভব হয় এবং গ্রাহক যদি চান সেক্ষত্রে রিফান্ডের পরিবর্তে একই বা সমমূল্যের পণ্য এক্সচেঞ্জ করতে পারবেন।


6. যোগাযোগ

রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: addopran@gmail.com
মোবাইল: 01575-480497
ফেসবুক পেজ: https://www.facebook.com/addopran